• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ১৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২১, ০৯:৩৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ১৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : স্বাধীনতার ৫০ বছর এবং মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জে ১০ জন মরনোত্তরসহ ১৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে।

শেখ মনি স্মৃতি পরিষদ এ সম্মাননা প্রদান করে।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান।

গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম মিটু, শেখ মনি স্মৃতি পরিষদের সভাপতি গাজী তুষার আহমেদ বাঘা বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠানে ১০জন মরনোত্তরসহ ১৪০জন বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের উত্তরীয় পরিয়ে হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়া। পরে আগত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয় আয়োজরা। #