• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২১, ১৬:৫৩ অপরাহ্ণ
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন

গৌরনদী প্রতিনিধি \ ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভায় বিদায়ী সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপনসহ অন্যান্যরা।
শেষে অনুষ্ঠিত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় বদরুজ্জামান খান সবুজ (ইনকিলাব) সভাপতি, মোহাম্মদ আলী বাবু (সংবাদ) সাধারণ সম্পাদক, মণীষ চন্দ্র বিশ্বাস (খবরপত্র) সহ-সভাপতি, জামিল মাহমুদ (ভোরের পাতা) সহ-সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ (দি এশিয়ান এজ) কোষাধ্যক্ষ, মোল্লা ফারুক হাসান (আমাদের বরিশাল) দপ্তর সম্পাদক, আতাউর রহমান চঞ্চল (দেশ জনপদ) সহ-দপ্তর সম্পাদক, পার্থ হালদার (কলমের কণ্ঠ) প্রচার সম্পাদক, আরিফিন রিয়াদ (বাংলাদেশের আলো) সহ-প্রচার সম্পাদক হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
সভার শুরুতে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরবর্তীতে মৃত্যুবরনকারী দেশের সকল কলমযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। সবশেষে করোনা জয়ী সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও আসাদুজ্জামান রিপনকে সংবর্ধনা প্রদান করা হয়।