• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৯০.১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২১, ০৭:২০ পূর্বাহ্ণ
এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৯০.১৯ শতাংশ

ডেস্ক, বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯০.১৯ শতাংশ। জিপিজিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলাফলে ছেলের মধ্যে ৫১ হাজার ৪৬৩ জন ও মেয়েদের মধ্যে ৫০ হাজার ৪৫৪ জন পাস করে।

বরিশাল বোর্ডে পাসের হারে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। তাদের পাসের হার ৯১.২৫ শতাংশ ও ছেলেদের পাসের হার ৮৯.১৭ শতাংশ।

বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২.৬৪ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২.১৫ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার সর্বনিম্ন ৮৮.৭২ শতাংশ।