• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২১, ০৫:১১ পূর্বাহ্ণ
এসএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী দীপু মনিসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ২০২১ সালের এসএইচসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। মাত্র এক মাসের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হলো। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শ্রেণি পাঠদান না হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। একজন শিক্ষার্থী নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে। আবশ্যিক বিষয়ে এ বছর পরীক্ষা হয়নি।
সূত্র ঃবাংলা ট্রিবিউন