• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর নেতৃত্বে গণজাগরণের মধ্যেদিয়ে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয় বাঙালি জাতি-পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২১, ০৭:৩২ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর নেতৃত্বে গণজাগরণের মধ্যেদিয়ে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয় বাঙালি জাতি-পংকজ নাথ এমপি

। সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ আজ বৃহস্পতিবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন ও গ্যালারি পরিদর্শন করে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক ও সাংস্কৃতিক জাগরণের মধ্যদিয়ে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয় বাঙালি জাতি। দেশমাতৃকার মুক্তির জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।