• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে এমপি রতনার হেলথ ক্যাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২১, ১৩:১৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জে এমপি রতনার হেলথ ক্যাম্পের উদ্বোধন

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জে কমজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা কমসূচির আওতায় হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নিবাহী কমকতা মাধবী রায়ের সভাপতিত্বে কমসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বেগম নাসরিন জাহান রতনা এমপি। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কমকতার কাযালয়ের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কমসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, তহমিনা বেগম মিনু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কমকতা মৌমিতা নাজনীন, মেডিকেল অফিসার ডাঃ সাইফ হাসান শরীফ, উপজেলা জাপার সহ-সভাপতি মানিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এড. বসির আহম্মদ সবুজ, রিপোটাস ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, তথ্য আপা মাহাবুবা সিকদার প্রমূখ।