• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিজ্ঞান মেলার উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২১, ১১:১৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিজ্ঞান মেলার উদ্ধোধন

গৌরনদী প্রতিনিধি \ “স্মার্টফোনে আসক্তিঃ পড়াশোনার ক্ষতি” এ প্রতিপাদ্য নিয়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে ফিতা কেটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিলসহ অন্যান্যরা। শেষে অতিথিরা মেলায় আগত বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।