গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশনে উপজেলার পয়সারহাট নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ বেহুন্দী ও চট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা মৎস্য অফিসার মোঃ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্ট চালিয়ে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু।