• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২১, ১২:৪২ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় মীম আক্তার (১৮) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ৮টায় তার নিজ ঘরের দোতালায় আরার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছে। নিহত স্কুলছাত্রী উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের কাওসার মৃধার মেয়ে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ হলে নিজে অকৃতকার্য হওয়ায় ক্ষোভ ও দুঃখে নিজ ঘরের দোতালায় আরার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে বাড়ির লোকজন জানতে পেরে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিলে মীমকে মৃত ঘোষনা করেন। নিহত স্কুলছাত্রী মীম ডিগ্রিরচর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ ব্যাপারে এয়ারর্পোট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন শেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।