• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে “অন্বেষা আলোকিত শিশু-কিশোর পাঠাগার” এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২১, ১২:০৯ অপরাহ্ণ
মির্জাগঞ্জে “অন্বেষা আলোকিত শিশু-কিশোর পাঠাগার” এর উদ্বোধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা স্টুডেটস ওয়েব’র পরিচালনায় ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেনের আর্থিক সহযোগিতায় উপজেলা সদরস্থ সুবিদখালী আর.কে বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নিভৃত নিলয় ভবনে প্রতিষ্ঠিত “অন্বেষা আলোকিত শিশু-কিশোর পাঠাগার” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল দশটায় মো. কামরুল হাসান শামীমের সভাপতিত্বে পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ রবীদ্র নাথ হাওলাদার, প্রভাষক মো. তারিকুল ইসলাম, শিক্ষক মো. নিজাম সরদার ও আওয়ামীলীগ নেতা মো. জালাল জোমাদ্দার প্রমুখ।

#