• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লাখ টাকা ঘুস দাবির ঘটনায় এসআই হারুন ক্লোজড!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২১, ১৩:০৫ অপরাহ্ণ
লাখ টাকা ঘুস দাবির ঘটনায় এসআই হারুন ক্লোজড!

সৈয়দ নূর-ই আলমঃ

বরগুনার বেতাগী থানায় দায়িত্বরত এসআই হারুনের বিরুদ্ধে লাখ টাকা ঘুস দাবির ঘটনায় তাকে ক্লোজড করা হয়েছে।বৃহস্পতিবার বেতাগী থানার ওসি মো.শাহআলম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কনস্টবল নিয়োগে ভূমিহীন সেই সজলের ভেরিফিকেশনের ফাইনাল রিপোর্টে লাখ টাকা ঘুস দাবির ঘটনায় তাকে বরগুনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলেও জানান তিনি।
বুধবার সংবাদ প্রকাশের পর বরগুনা পুলিশ সুপার স্বাক্ষরিত নোটিশে তাকে ক্লোজড করা হয়।

তবে এমন ঘটনায় আরো চিন্তিত হয়ে পরেছেন সজলের পরিবার।তাদেরকে নানা ভাবে জানানো হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলায় ছেলে সজলের চাকরির সমস্যা হতে পারে।তাই সজলের পরিবার আবারো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।

এ ঘটনায় ঘুস দাবির অন্যতম স্বাক্ষী হোসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন,’ শুরু থেকে আমার ও ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমানের মারফতেই ঘুস চেয়েছেন এসআই হারুন। বাধ্য হয়ে বিষয়টি আপনাদের(সাংবাদিকদের) জানিয়েছি। তবে সংবাদ প্রকাশের পর এসআই হারুন ক্লোজড হওয়াটা জরুরী ছিলো। তা না হলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকতো না।

এ ব্যাপারে জানতে এস আই হারুন অর-রশিদকে ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
বেতাগী থানার ওসি মো.শাহআলম হাওলাদার বলেন,’এসআই হারুনকে বুধবার রাতেই বরগুনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

প্রসঙ্গত,ভূমিহীন হওয়ার জটিলতার রেশ কাটিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে চাকরী পায় সেই সজল। তবে চাকরির ফাইনাল পুলিশ ভেরিফিকেশনে লাখ টাকা ঘুষ দাবী করেন বেতাগী থানায় দায়িত্বরত এসআই হারুন অর-রশিদ। হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার এলাকার এক আওয়ামীলীগ নেতার মারফতে এক লাখ টাকা ঘুষ দাবী করেন বেতাগী থানার এসআই মো. হারুন অর-রশিদ ফরাজী।পরে সজলের বাবা বেতাগী থানায় পুলিশ ট্রেনিংয়ে যোগদানের নোটিশপত্র আনতে গেলে তারকাছে পরিমান কমিয়ে সর্বশেষ ৫০হাজার টাকা ঘুষ দাবী করেন তিনি।এ নিয়ে সংবাদ প্রকাশের পর এসআই হারুন অর-রশিদ ফরাজীকে বরগুনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।