• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় কম্বল বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়ায় কবি নজরুল ইসলাম স্মৃতি সংঘের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে কবি নজরুল স্মৃতি সংঘ ও ঢাকাবাসী চেঙ্গুটিয়া কল্যান সমিতির যৌথ আয়োজনে আলোচনা সভায় স্মৃতি সংঘের সভাপতি মাওলানা আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার।