• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রাখতে কাজ করছে সরকার- এমপি শাওন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২১, ১২:২২ অপরাহ্ণ
দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রাখতে কাজ করছে সরকার- এমপি শাওন

লালমোহন প্রতিনিধি: দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার, এমন মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার সকালে লালমোহন পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের নতুন ভবনের কাজ পরিদর্শণ শেষে তিনি এ কথা বলেন। এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরও বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগসহ সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ এলজিইডি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।