• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে স্বাস্থ্যবিধি মেনে ব‌ই বিতরণ কর্মসূচী পরিদর্শন করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ
কাউখালীতে স্বাস্থ্যবিধি মেনে ব‌ই বিতরণ কর্মসূচী পরিদর্শন করলেন ইউএনও

পিরোজপুর প্রতিনিধি:
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ বছর আনুষ্ঠানিক বই উৎসব হয়নি । তথাপিও স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে বই বিতরণ করা হয়েছে স্কুলে স্কুলে । এরই মধ্যে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কর্মসূচী পরিদর্শন করতে এলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ খালেদা খাতুন রেখা । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) জনাব জান্নাত আরা তিথি, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল হাকিম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব কে এম জামান, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় প্রমূখ ।
শ্রেনীকক্ষে স্বাস্থ্যবিধি মেনে ব‌ই বিতরণ কর্মসূচী দেখে উপজেলা নির্বাহী অফিসার সন্তোষ প্রকাশ করেন । তিনিও দু’একজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বলেন, নতুন ব‌ইয়ের গন্ধে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আনন্দ অনুভূত হয় । করোনা মহামারীর কারণে শিক্ষার্থীরা দুই বছর যাবৎ ব‌ই উৎসব থেকে বঞ্চিত । লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের স্কুলের পাশাপাশি বাড়িতেও পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য অভিভাবকদের উপর গুরুত্ব আরোপ করা হয় ।
এরপর তিনি উপজেলার আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ।