মুহাম্মদ শাহ জালাল হাওলাদার।। বরিশাল নগরীর ফকির বাড়ী রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম পিন্টু। অনুষ্ঠানের শুরুতেই বার্ষিক প্রতিবেদন পেশ করেন অত্র সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া এরপরে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সাবেক প্যানেল মেয়র মোঃ নিজামুল হক নিজাম সমিতির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহবুব মোর্শেদ শামীম এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য মোঃ সরোয়ার ও সমিতির সহ-সভাপতি সুশান্ত সরকার। এছাড়া বার্ষিক সাধারণ সভায় পূর্বের কমিটি বহাল রেখে রেফেল ড্র ও বনভোজন মধ্য দিয়ে শেষ হয়।