দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জঃ
নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে পৌর শহরের সদর রোডের উপজেলা জাপা’র দলীয় কার্যালয় থেকে কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে দয়ীয় কাযালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপার সহ-সভাপতি মানিক হাওলাদার, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, সাংগঠনিক সম্পাদক এড. বসির আহম্মেদ সবুজ, যুগ্ম-সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক বিপ্লব মিত্র প্রমূখ। পরে কেক কাটা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।