স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা।
আজ শনিবার (০১ জানুয়ারী) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় কবি ফরিদ আহম্মেদ, ডা. শাহাদাত হোসেন নিপু, কবি সোহাগ সিদ্দিকী, ইউসুফ রেজা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ অনেকে উপস্থিত ছিলেন। #