দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর দুমকিতে জাতীয় পার্টি(এরশাদ) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে উপজেলা শহরের সাদিয়া মার্কেটস্থ উপজেলা জাপা’র দলীয় কার্যালয় থেকে সংগঠনের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এড. মাসুদ আল মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি ও আঙ্গারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সুলতান আহম্মেদ হাওলাদার প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, এসএম ফজলুল হক, মো. হারুন অর রশীদ, মো. সহিদুল ইসলাম, রামচরণ গাইন, সৈয়দ জসিমউদদীন, সৈয়দ জিয়াউল হাসান প্রমূখ। পরে কেক কাটা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
#