জি.এম রিপন,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছশিত হয়েছে উপজেলার দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ মাদরাসার পাঁচ সহশ্রাধীক শিশু শিক্ষার্থী। শনিবার সকালে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর বেলা ১১টার দিকে বানারীপাড়া বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে নতুন বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরনী সভায় এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক চন্দ্র শেখর, যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা সভাপতি মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেণ। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ শুরু হলেও মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর সব বই এখনও এ উপজেলায় এসে পৌছায়নী বলে জানা গেছে। বছরের শুরুতে নতুন বই পেয়ে উচ্ছশিত হয়েছে এ উপজেলার দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ মাদরাসার শিশু শিক্ষার্থীরা। #