লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে সাংবাদিকদের সাথে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার(১জানুয়ারী) সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবের আয়োজনে ক্লাব কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় আলোচনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি এসবি মিলন, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বী, সদস্য মিজানুর রহমান লিপু ও জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ।
শুভেচ্ছা বিনিময়ে লালমোহন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।