• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সরকারি গৃহায়ন পুনরায় বরাদ্দ দেয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২২, ১২:৫৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে সরকারি গৃহায়ন পুনরায় বরাদ্দ দেয়ার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সরকারি গৃহায়ন বরাদ্দ দেওয়া ঘর সঠিক ব্যক্তিকে তদন্ত পূর্বক পুনরায় বরাদ্দ দেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে মুকসুদপুর উপজলার গোহালা ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের গৃহহীন পরিবারের সদস্যরা।

আজ রবিবার (০২ জানুয়ারী) সকাল ১১ টায় মুকসুদপুর উপজলার গঙ্গারামপুর গ্রামে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে‌যে ঘরগুলো বরাদ্দ দেয়া হয়েছ তাতে একই পরিবারের একাধিক সদস্য ঘর পেয়েছ। তাই পুনরায় তদন্ত করে সরকারি ঘর সঠিক ব্যক্তিকে বরাদ্দ দেয়ার অনুরোধ জানান তারা। #