• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের কনে দেখে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২২, ১০:১১ পূর্বাহ্ণ
বিয়ের কনে দেখে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক ঃ

বিয়ের কনে দেখে ফেরার পথে বরিশালের মুলাদী উপজেলার কাজিরহাট ঈদগাহ ময়দানের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোনাসেফ নলির ছেলে ওমান প্রবাসী রাজিব নলি (৩০), রাজিবের চাচা হারুন নলি (৫০) ও বিয়ের ঘটক ইদ্রিস হাওলাদার (৫৫)। নিহতরা মুলাদী উপজেলার বড়ইয়া কাজীরচর ইউনিয়নের নলিকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় মেম্বার কাঞ্চন প্যাদা জানান, এক মাস আগে ওমান থেকে বাড়িতে আসেন নিহত রাজিব। সকালে রাজিব বিয়ের কনে দেখে ঘটক ও তার চাচাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাজিব নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা চাম্বল গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিন জন নিহত হন।

মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, ট্রাকের ধাক্কায় নাকি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তদন্ত করে সঠিক কারণ জানানো সম্ভব হবে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।