হিজলা প্রতিনিধিঃ হিজলায় জমি সংক্রান্ত বিরোধের জের রক্তক্ষয়ী সংর্ঘষে পিটিয়ে গুরতর আহত করলেন ভাতিজারা চাচা চাচী সহ ৪ জনকে।আহতরা হিজলা উপজেলা স্বাস্থ্যেকমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।১ ই জানুয়ারী সকাল ১২ টার সময় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আবুল বাশার গাজীর বাড়িতে এ ঘটনাটি ঘটে।জানা যায় আবুল বাশার গাজী এবং তার ভাতিজা আজাদ গাজী (৪০) ও কালাম গাজীদের সঙ্গে র্দীঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।জমি বিরোধ নিরসন করার লক্ষে স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ আবুল বাশার গাজির বাড়িতে যায়।সেখানে দুপক্ষের কথার কাটাকাটির এক পর্যায়ে আবুল কাসেম গাজীর ছেলে আজাদ,নওয়াব রবিন রুবেল ও কালাম গাজী ছেলে কামরুল,মাসুদ সহ ১০/১৫ জন মিলে এ হামলা করে।এতে আবুল বাশার গাজির স্ত্রী নুরজাহান বেগম(৫০) মেয়ে আকলিমা (৩২) জান্নাত(২২) সহ পরিবারের অন্যন্য সদস্যদের ইট পাটকেল নিক্ষেপ করে এবং পিটিয়ে গুরুতর আহত করে।এ হামলার ঘটনায় কালাম গাজী স্ত্রী বলেন তাদের সাথে জমি জমা নিয়ে র্দীঘদিন বিরোধ চলে আসছে।কিন্তু হামলার ঘটনায় তিনি দুংখ প্রকাশ করে বলেন এ ঘটনাটি অনাকাক্সিক্ষত।এ বিষয়ে আবুল বাশার গাজীর ছেলে ইউসুফ জানায় আমার মা বাবা বোন সহ আমাদের উপর র্পূব পরিকল্পিতভাবে এ হামলা চালায়।এতে আমার মা বোন এবং ভাগ্নি সহ কয়েকজন গুরুতর আহত হয়।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন এর নিকট জানতে চাইলে তিনি সংর্ঘষের ঘটনা স্কীকার করেন।এ ঘটনায় আবুল বাশার গাজী বাদী হয়ে হিজলা থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় গতকালের হামলা ঘটনায় হিজলা থানায় একটি মামলা এজাহার হয়।এজাহার ভুক্ত আসামীদের ১ জনকে গ্রেফতারে করা হয়েছে ।বাকিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।