বরিশাল ব্যুরো
‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এ প্রতিপাদ্য নিয়ে বরিশালে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা সমাজসেবা কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপকারভোগিদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মারুফ হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, সনাক সভাপতি শাহ সাজেদা, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির প্রমুখ।
অনুষ্ঠানে প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজকে নিজ দায়িত্বের বাহিরেও মানবিক কাজ করার জন্য সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান থেকে দুই ব্যক্তিকে কৃত্তিম পা, দুই ব্যক্তিকে কানের মেশিন, এক ভিক্ষুককে ভ্যান ও উপকরণ এবং সরকারি শিশু পরিবারের ৮ মেধাবীকে মেধা বৃত্তির চেক বিতরণ করা হয়। ##