• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে জমি সংক্রান্ত বিরোধ: কৃষককে পিটিয়ে হত্যা,আহত-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২২, ১৪:২৮ অপরাহ্ণ
বেতাগীতে জমি সংক্রান্ত বিরোধ: কৃষককে পিটিয়ে হত্যা,আহত-১

সৈয়দ নূর-ই-আলমঃ
বরগুনার বেতাগীতে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।রবিবার সকাল সাড়ে ১০টায় বেতাগী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স থেকে বেতাগী থানা পুলিশ কৃষকের লাশ উদ্ধার করেন।নিহত কৃষক উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামের মৃত মোজাফফর মৃধার ছেলে ধলু মৃধা(৮০)।এ ঘটনায় কৃষক ধলু মৃধার ছেলে হাসান(১৬) আহত হয়েছেন।পরিবারের দাবি কৃষক ধলু মৃধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তবে পুলিশ বলছে মরদেহর শরিরে কোন আঘাত কিংবা ক্ষতর চিহ্ন পাওয়া যায়নি।
জানা যায়,উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামের মৃত মোজাফফর মৃধার ছেলে ধলু মৃধা (৮০) তাঁর বিরোধপূর্ন জমিতে আমন ধান কাটতে মাঠে যায়।এসময় প্রতিপক্ষরা এসে তাঁর সাথে তর্ক-বিতর্ক করে। পারিবারকি সূত্রে আরো জানা যায়, এক পর্যায়ে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে এলাপাতাড়ি পিটাতে শুরু করেন এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পরে বৃদ্ধ ধলু মৃধা।সাথে সাথে স্বজনরা তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসক স্বজনদের জানান তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। থানা পুলিশ খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।তবে ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত ধলু মৃধার ছেলে মো.হাসান জানান, আমরা আমাদের জমিতে ধান কাটতে গেলে ভোলানাথপুর গ্রামের বাসিন্দা রফিক মল্লিক,রোহান, ও রিমি বেগম পূর্ব শত্রæতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে এসে প্রকাশ্যে আঘাত করে। আমার বাবা বৃদ্ধ মানুষ তাকে চেপে ধরলে শ্বাস বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পরেন। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় আমারও হাতে কোপ পরে রক্তক্ষরণ হয়। তবে এ ঘটনায় প্রতিপক্ষ পলাতক থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ফরহাদ হোসেন জানান,বৃদ্ধ ধলু মৃধা ঘটনাস্থলেই হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
বেতাগী থানার(ওসি) মো. শাহআলম হাওলাদার যুগান্তরকে বলেন,থানা পুলিশ হাসপাতাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় এনেছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।একইসাথে প্রস্ততি চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘটনসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।