• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ণ
লালমোহনে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন

লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহন মডেল সরকারী মাধ্যমিক ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১১টায় দুইটি বিদ্যালয়ের ভবনের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, এবছর লালমোহন উপজেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৬ লক্ষ ৩৪ হাজার ৩২৭ শিক্ষার্থী পাবে বিনামূল্যের নতুন পাঠ্যবই।