• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলহাজ্ব মাঃ আবদুল জলিল মিয়া’র ইন্তেকাল : রিপোর্ট একাত্তরের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২২, ১১:১৩ পূর্বাহ্ণ
আলহাজ্ব মাঃ আবদুল জলিল মিয়া’র ইন্তেকাল : রিপোর্ট একাত্তরের শোক

বরিশাল ব্যুরো
বরিশাল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আঃ জব্বার ও রিপোর্ট একাত্তরের ব্যবস্থাপনা সম্পাদক জহিরুল ইসলাম জুয়েলের পিতা আলহাজ্ব মাওলানা আবদুল জলিল মিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহ….রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রোববার ভোর রাত ৩টায় জেলার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের নিজ বাস ভবনে তিনি মারা যান। তিনি ৭ ছেলে, নাতি-নাতনি, আত্মিয় স্বজনসহ অসংখগুনগ্রাহী রেখে গেছেন। মাওলানা আবদুল জলিল মিয়া নজরুল স্মৃতি সংঙ্গর প্রতিষ্ঠাতা সভাপতি ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। জোহর বাদ নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সরকারি নিবন্ধন পাওয়া অনলাইন পত্রিকা রিপোর্ট একাত্তর পরিবার। এক শোক বার্তা রির্পোট একাত্তরের প্রকাশক সাইদুর রহমান পান্থ, সম্পাদক রিয়াজ হোসেন, নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান আশরাফী, সিফট ইনচার্য শাহরিয়ার সাকিব প্রমুখ।