• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি” শীর্ষক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২২, ০৮:৩৯ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি” শীর্ষক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


স্টাফ রি‌পোর্টার, গোপালগঞ্জ : মুজিব জন্মশত বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফর উপলক্ষে “টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি” শীর্ষক কর্মসূচীর নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।

আজ সোমবর (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লিয়াকত আলী লেকু, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি ও বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমুলক সভায় মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। এসময় টুঙ্গিপাড়ায় দুই দিনব্যাপী আলোচনা সভা ও ৭ দিনব্যাপী আন্তর্জাতিক লোকজ মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সফর উপরক্ষে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। #