• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২২, ০৯:১০ পূর্বাহ্ণ
আমতলীতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদন, আমতলী
আমতলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্মসুচীর মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পণ, বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।
সকাল ১০ টার র‌্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড, এমএ কাদের মিয়া। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মজিবুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাদল প্যাদা ও নাজমুল ইসলাম প্রমুখ।