• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২২, ০৭:২০ পূর্বাহ্ণ
হিজলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

। হিজলা প্রতিনিধি। বরিশালের হিজলা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকাল 10 টায় উপজেলার সদর বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার মাস্টার ইসমাইল হোসেন যুগ্মসাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট অব হাফিজ মাহমুদ কাজী জাহাঙ্গীর হোসেন কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ টিটু যুবলীগ নেতা মিজান সরদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা সাধারণ সম্পাদক অলি উদ্দিন তালুকদার হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফিরোজ তালুকদার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানজিল আহমেদ কলেজ ছাত্রলীগ নেতা জিদান হাওলাদার তনময় সিকদার সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । আলোচনা সভার পূর্বে খুননা বন্দর দলীয় কার্যালয় দলীয় পতাকা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । এবং প্রতিষ্ঠাবার্ষিকীর একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।