গৌরনদী প্রতিনিধি \ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে তৃণমূল পর্যায়ে শতভাগ টিকা প্রদান সফল করার লক্ষে বরিশালের গৌরনদীতে ১২টি ইপিআই টিকাকেন্দ্রের ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার বিভিন্ন ক্যাম্পের টিকা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। উল্লেখ্য এযাবত গৌরনদী উপজেলায় এক লক্ষ পাঁচ হাজার ৩১৬ জনকে টিকা প্রদান করা হয়েছে।