• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২২, ০৮:৩৯ পূর্বাহ্ণ
দশমিনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগ মঙ্গলবার দিবসটি উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,র‌্যালি,কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন সবুজ মহল্লাদারের সভাপতিত্বে ও সম্পাদক হাসান সেরনিয়াবাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ,উপজেলা আ.লীগের সম্পাদক ইকবাল মাহমুদ লিটন,গৌতম রায়,কলেজ ছাত্রলীগে সভাপতি রাকিব হোসেন ও সম্পাদক মো. হাফিজ প্রমুখ।