• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ণ
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

আজ মঙ্গলবার (০৪ জানুয়ারী) সকাল ১১টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি মহিউদ্দিন শিকদার লিপুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।

এরপর গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা শহরের একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। #