• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ণ
বরিশালে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

ডেস্ক ঃ
মার্কেটের পাহারাদারের হাত-পা বেঁধে ডাকাতির স্টাইলে দশটি ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা মার্কেটে।

ওই মার্কেটের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মহাসড়কের উত্তর দিক থেকে একটি ট্রাক নিয়ে আসে সঙ্ঘবদ্ধ চোরেরা।

এসময় মার্কেটের পাহারাদারের হাত-পা বেঁধে দুইটি টাইলসের দোকান, ব্যাটারীর দোকান ও চিপসের গোডাউনসহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও চারটি গোডাউনের তালা ভেঙ্গে নগদ তিন লক্ষাধিক টাকা ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

খবরপেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। একইদিন রাতে উপজেলার টরকী হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার মাদ্রাসা অফিসের তালা ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোরেরা।