• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া অসহায় ও দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সেনা প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২২, ০৯:৪১ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়া অসহায় ও দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সেনা প্রধান

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫’শ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (০৫ জানুয়ানী) বেলা দেড়টায় টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১৫’শ অসহায় ও দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।

এসময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পৌর মেয়র তোজাম্মেল হক টুটুলসহ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি হেলিকাপ্টার যোগে সেনা প্রধান টুঙ্গিপাড়ায় আসেন। #