• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি শাওন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২২, ১৩:০৯ অপরাহ্ণ
দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি শাওন

লালমোহন প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস পরিশ্রম করছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে খুব কম সময়ের মধ্যে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহনে ৫০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়ছার, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ আরও অনেকে।