• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেনা বাহিনীর উদ্যোগে চার শতাধিক মানুষের মাঝে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ণ
সেনা বাহিনীর উদ্যোগে চার শতাধিক মানুষের মাঝে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে চার শতাধিক অস্বচ্ছল ও দু:স্থ মানুষের মাঝে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে।

টুঙ্গিপাড়া জিটি স্কুল মাঠে ৫৫ পদাতিক ডিভিশন, যশোর সেনানিবাস এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

আজ শুক্রবার (০৭ জানুঢারী) দুপুরে টুঙ্গিপাড়া জিটি স্কুল মাঠে অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার। পরিদর্শনকালে তিনি মেডিকেল ক্যাম্পের বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের খোঁজ খবর নেন।

এসময় ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন খান, ৭১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক কর্নেল জাকির, ১৪ ইস্ট বেঙ্গল অধিনায়ক লে: কর্নেল আলমগীর হোসেন, ১৪ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ সেনা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চার শতাধিক বিভিন্ন রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে বিনামূল্যে ঔষধ দেয়া হয়।

৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার বলেন, সব সময়ের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের সেনাসদস্যগণ দেশের সকল প্রয়োজনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। #