• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নব নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ শুক্রবার (০৭ জানুয়ারী) সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান নব নিযুক্ত প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধুর ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবার, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইলিয়াছুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

পরে তিনি সড়ক পথে খুলনার উদ্দেশ্যে রওনা হন। #