• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২২, ১৫:১৩ অপরাহ্ণ
বরিশালে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, খেলাধুলার প্রতি যুবসমাজকে আমরা যদি উৎসাহ দেই তা হলে তাদের আগ্রহ বাড়বে খেলাধুলার প্রতি।

যাতে মাদক থেকে যুবসমাজ দূরে থাকবে, তাহলে আমরা যুবসমাজকে রক্ষা করতে পারব। তেমননি পরিকারকেও সন্তানের দিকে নজর রাখতে হবে।

যারা খেলাধুলায় আসে না যারা নতুন খেলায় আসছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে উৎসাহ দিতে হবে। যাতে করে ভাল খেলোয়ার হয়ে উঠতে পারে। খেলাধুলায় যতবেশি যুবসমাজ অংগ্রহণ করবে ততো দেশ থেকে মাদক তাড়াতাড়ি দূর হবে।

আজ শুক্রবার সকাল ১১ টায় বরিশাল নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ কালে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি একথা বলেন। বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান,

সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলার ভাইস চেয়াম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, ছাত্রলীগ নেতা জোবায়ের আবদুল্লাহ জিন্নার সহ নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদ প্রত্যেকের হাতে ২৪ হাজার টাকা করে ৫ লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।