• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাতলায় ডক্টর বিএম রাজ্জাককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২২, ১৩:১১ অপরাহ্ণ
সাতলায় ডক্টর বিএম রাজ্জাককে সংবর্ধনা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা সাতলা ইউনিয়নের কৃতি সন্তান বিএম রাজ্জাক লন্ডন কিংস্টান ইউনিভার্সিটি থেকে ওয়ার্কিং লাইফ অফ ইমপ্লোয়িস এর ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় সাতলা ঈদগাহ ময়দানে সংবর্ধনা দেওয়া হয়েছে বিএম রাজ্জাককে । সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক সোহরাব হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার লিটন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ। জানাযায়, বি এম রাজ্জাক ২০১৭ সালে লন্ডনের কিংষ্টন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করে। বর্তমানে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রভাষক হিসাবে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন পরে নিজ এলাকায় আগমন করায় এলাকাবাসী আনন্দিত হয়ে তাকে এই সংবর্ধনা দিয়েছে।