বরিশাল ব্যুরো
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বরিশাল জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত সম্মেলনের সভাপতিত্ব করেন সংঘের সভাপতি কবি সালেহ মাহমুদ শেলী। সম্মেলনে আলোচক হিসেবে ছিলেন কেন্দ্রিয় কমিটির সদস্য কবি সুভাষ চন্দ ও বিশিষ্ট ছড়াকার তপংকর চক্রবর্তী।
কবি অপূর্ব গৌতম সভাপতি এবং কবি শোভন কর্মকার কৃষ্ণকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা কমিটি গঠন করা হয়। সভায় বক্তৃতা করেন কবি নজমুল হোসেন আকাশ, কবি আসমা চৌধুরী, লেখক মোয়াজ্জেম হোসেন মানিক, কবি পার্থ সারথি, মিন্টু কুমার কর, ছড়াকার সুভাষ দাস নিতাই, কবি অপূর্ব গৌতম, লেখক টুনু রানী কর্মকার, লেখক হাসিনা বেগম, দেবাশীষ চক্রবর্তী, লেখক ধীরেন হালদার প্রমুখ। ##