আবু তালহা রিমন
ভারতের শ্রী বালাজি মেডিকেল কলেজ ও ডিমড্ ইউনির্ভাসিটি এর ভিজিটিং প্রফেসর ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডাঃ এইচ,এন সরকার তার পৈত্রিক বাড়ি উজিরপুর জল্লা ইউনিয়নের কারফা পাবলিক এ্যাকাডেমি (মাধ্যমিক বিদ্যালয়ের) প্রথম মেয়াদের জন্য ম্যানেজিং কমিটির সভাপতি র্নিবাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ঐ বিদ্যালয়ের প্রাঙ্গনে বেলা ২ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টায় শেষ হয়। মোট ৯ ভোটের মধ্যে ৮ ভোট পেয়ে বিনা প্রতিদন্দিতায় তিনি সভাপতির পদে বিজয় লাভ করেন। বেলা সাড়ে ৪ টায় র্নিবাচনের প্রিজাইডিং অফিসার উজিরপুর উপজেলার এ্যাকাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ি ঘোষনা করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার জানান, সাবেক সভাপতি নণী গোপাল বিশ^াষ র্নিবাচনকে বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র করেছেন। এলাকাবাসির দাবির মুখে, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সদস্যদের ভোটে, ডাঃ এইচ,এন সরকার বিজয় লাভ করেন। ইউনিয়নের র্সববৃহত এই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত র্সবমোট প্রায় ৮০২ জন শির্ক্ষাথী অধ্যায়ন করছেন।
ডাঃ এইচ,এন সরকারের গতিশীল নেতৃত্বে এ বিদ্যালয়টিতে লেখাপড়ার মান উন্নয়ন ছাড়াও বিদ্যালয়টির র্সাবিক অবকাঠামোর যথেষ্ট উন্নয়ন হবে বলে এলাকাবাসি আশাবাদি।
অধ্যাপক ডাঃ এইচ,এন সরকার বলেন, আমি আশা করি, কারফা পাবলিক এ্যাকাডেমি ( মাধ্যমিক বিদ্যালয়) , বরিশাল র্বোডের মধ্যে উল্লেখযোগ্য স্থানে যেতে পারবে। আমি এর জন্য র্সবাত্বক চেষ্টা করবো।
উল্লেখ্য অধ্যাপক ডাঃ এইচ,এন সরকার ১৯৭৬ সালে বরিশালের উজিরপুরের কারফা পাবলিক এ্যাকাডেমি (মাধ্যমিক বিদ্যালয়) থেকে এসএসসি পাশ করেন। ১৯৭৮ সালে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস পাশ করেন। ২০০৪ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিসিনস র্সাজনস অব বাংলাদেশ থেকে ইর্ন্টানাল মেডিসিন ওপর এফসিপিএস পাশ করেন। ২০১১ সালে ইংল্যান্ডের রয়েল কলেজ অব সিজিসিয়ানস থেকে এমআরসিপি ও ২০১৬ সালে নিউরোর ওপর এমআরসিপি, ২০১৩ সালে এডিনবার্গ ও গøাসগো থেকে ডাবল এফআরসিপি ডিগ্রী র্অজন করেন। তিনি ১৯৯৫ সাল থেকে বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। মেডিকেল স্বাস্থ্য বিজ্ঞানের ওপর মোট ৯ টি বই লেখেন ডাঃ এইচ, এন সরকার । তার লেখা বই আর্ন্তজাতিক প্রকাশনা এলসিভিআর , জেপি এবং সিবিএস থেকে প্রকাশিত হয়। এছাড়াও তিনি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন থেকে ২০১৮ সালে অথরস্ (লেখক) এওর্য়াড পান। ২০১৯ সালে ভারতের খ্যাতিমান সংগঠন রাইর্টাস ওয়াল্ডের আর্ন্তজাতিক মৈত্রি এ্যাওর্য়াডে ভূষিত হয়েছেন। র্সবশেষ ২০১৯ সালে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এওর্য়াড পান তিনি । এছাড়া ২০১১ সালে কারফা গ্রামে গরীব মানুষের সেবায় সরলা মঙ্গল ফাউন্ডেশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠাস গড়েন তিনি। এই প্রতিষ্ঠানের উদ্দ্যেগে প্রতি বছর ফ্রি মেডিকেল ক্যাম্প , মন্দির, রাস্তা ঘাট র্নিমান করেন। উজিরপুর উপজেলা জল্ল্া ইউনিয়নে কারফা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬১ সালে ৪ ফ্রেব্্রুয়ারী জন্মগ্রহন করেন ডাঃ এইচ,এন সরকার। যার পুরো নাম হরেন্দ্র নাথ সরকার।তার পিতার নাম মঙ্গল চন্দ্র সরকার। ও মাতা সরলা রাণী সরকার।