মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ছাত্রলীগ।
এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধার নেতৃত্বে গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মির্জার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন জোমাদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল বেপারি, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম রঞ্জু হাওলাদার, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ আবদুর রহিম সজল, দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আদনান হোসেন শাওন, মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান বাহাদুর ও মাধব খালি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ বাহাদুর মোল্লা।
সভা শেষে ছাত্রলীগের ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।