• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ফুটবল টূর্নামেন্টের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২২, ১৫:২৬ অপরাহ্ণ
গৌরনদীতে ফুটবল টূর্নামেন্টের পুরস্কার বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ জেলার গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ সুকান্ত বাবু স্মৃতি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে সরিকল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কৃষি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় গৌরনদী একাদশকে ২-০ গোলে হারিয়ে উত্তর সরিকল মুক্তিযোদ্ধা একাদশ বিজয়ী হয়। শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লাসহ অন্যান্যরা।