• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল টুঙ্গীপাড়ায় একটি কর্মসূচীতে যোগ দিবেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২২, ১৫:৪০ অপরাহ্ণ
আগামীকাল টুঙ্গীপাড়ায় একটি কর্মসূচীতে যোগ দিবেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ

ডেস্ক, বরিশাল ॥ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উৎযাপন উপলক্ষে গোপালগঞ্জের ”টুঙ্গীপাড়া”হৃদয়ে পিতৃভুমি শীর্ষক কর্মসূচীতে যোগ দিতে আজ ১০ জানুয়ারী বাংলাদেশ আওয়ামীলীগকেন্দ্রীয় কমিটির পক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক(মন্ত্রী), ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নেতৃত্বেকেন্দ্রীয় নেতৃবৃন্দ যাবেন।

করোনার বিধিনিষেধের কারনে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত কর্মসূচী পালনে ”হৃদয়েপিতৃভূমি” প্রতিপাদ্যের অনুষ্ঠান জাতীর পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করা হবে।