স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দু:স্থ শিশু পূনবাসর্ন ও প্রশিক্ষণ কেন্দ্রর ৪’শ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বাগেরহাট-০২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ সোমবার (০জানুয়ারী) দুপুরে শেখ রাসেল দু:স্থ শিশু পূনবাসর্ন ও প্রশিক্ষণ কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-০২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।
পরে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া দেয়া হয়। শীতবস্ত্র বিতরন শেষে শিশুরা গান ও নাচ পরিবেশন করে। #