• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সরকারী খাল ভরাট করার দায়ে দুই যুবকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২২, ১২:৫৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে সরকারী খাল ভরাট করার দায়ে দুই যুবকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অবৈধভাবে সরকারী খাল ভরাট করার দায়ে দুই যুবককে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সরকারী কমিশনার (ভূমি) মিলন সাহা এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা সিংগাতী গ্রামের জিকরুল শেখের ছেলে শরীফুল শেখ (২১) ও একই উপজেলার কদমতলা গ্রামের কিমো মোল্লার ছেলে মাহমুদ মোল্লা (২২)।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সরকারী কমিশনার (ভূমি) মিলন সাহা জানান, শহরতরীর জেলা কারাগারের সামনে অবৈধভাবে সরকারী খাল ভরাট করছিল শরীফুল ও মাহুমদসহ তাদের লোকজন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সরকারী কমিশনার (ভূমি) মিলন সাহা ওই স্থানে অভিযান চালান। এসময় অবৈধভাবে সরকারী খাল ভরাট করার দায়ে শরীফুল ও মাহুমদকে এক বছর করে কারাদন্ড প্রদান করে জেলা হাজতে পাঠানো নির্দেশ দেন। #