• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২২, ১৪:২৫ অপরাহ্ণ
বরিশালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে সুরের মুর্ছনায় বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম,

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক (অর্থ) ডাঃ আবুল কাশেম মোহাম্মদ কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রমুখ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়।