• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গরীবের ডাক্তারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২২, ১৩:২৩ অপরাহ্ণ
গরীবের ডাক্তারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা গরীবের ডাক্তার খ্যাত দাস রনবীরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দাস রনবীরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনতা।
বুধবার সকালে উপজেলার বিল্বগ্রাম বাজারে দাস রনবীরের প্রতিকৃতিতে প্রথমেই মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যরা। এরপরই প্রয়াত চিকিৎসকের সহধর্মীনি তার সন্তানরা শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে সর্বস্তরের জনতা শ্রদ্ধা নিবেদন করেন।