• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর-লুটপাট: আহত-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২২, ১৭:০৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর-লুটপাট: আহত-১

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জে মুদি দোকানে হামলা চালিয়ে মারধর করে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। আহত মোঃ রাজিব শরীফ বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ভতি রয়েছেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের দিয়াতলী গ্রামের মিজানুর রহমান শরীফের পুত্র মোঃ রাজিব শরীফ দিয়াতলী রুপা ব্রিক্সের সামনে মুদি দোকান দিয়ে মুদি-মনোহরী ও ফ্লক্সিলোড ব্যবসা করছেন। একই গ্রামের সাইফুল মাঝি, হৃদয় মাঝি, মিলন মাঝি, মাসুদ মাঝি, রুবেল মাঝি, হানিফ মাঝিসহ অজ্ঞাতনামা ৪-৫ জন গত ১৩ তারিখ সন্ধ্যা ৬টার সময় হাতে দা, লোহার রড ও পাইপ নিয়ে দিয়াতলী রুপা ব্রিক্সের সামনে রাজিবের মুদি দোকানের সামনে বসে তাকে অশ্লিল ভাষায় গালাগাল করে। এসময় হামলাকারীরা মুদি দোকানের মধ্যে অনধিকার প্রবেশ করিয়া তাকে মারধর করে দোকানের ক্যাশ ড্রয়ারে রক্ষিত বিকাশের ৩৫ হাজার টাকা লুটে নেয়। এসময় হামলাকারীরা তার দোকানে ভাংচুর চালিয়ে ২৫ হাজার টাকার মালামাল নষ্ট করে ক্ষতিসাধন করে।সাইফুল মাঝি তার হাতে থাকা দা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করেন।